অসুস্থ্য মহারাজকে দেখতে কালই কলকাতা আসছেন বাম নেতা অশোক ভট্টাচায্য - The News Lion

অসুস্থ্য মহারাজকে দেখতে কালই কলকাতা আসছেন বাম নেতা অশোক ভট্টাচায্য




দি নিউজ লায়ন ;  অসুস্থ্য মহারাজকে দেখতে কালই কলকাতা পাড়ি বাম বরিষ্ট নেতা তথা শিলিগুড়ির পুরনিগমের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য্য। এদিন তিনি নিজের সোশ্যাল  মাধ্যমে লেখেন 'সৌরভ অসুস্থ, আমি ভাবতেই পারছিনা। ৩০তারিখ ওর বাড়িতে কত কথাই না হয়েছিল। কাল রাত ১০ টায় ও ফোন করেছিলো। একবারের জন্যেও বুঝিনি ওর তিনটি ব্লকেড আছে। শিলিগুড়ি থেকে যত টুকু খবর পাচ্ছি ওর একটা স্ট্রেইন বসানো হয়েছে। 


বাকি বিষয়ে ডাক্তাররা দেখছেন। একবছর আগে আমারও একটি স্ট্রেইন বসান হয়েছিল। সৌরভ আমাকে দেখতে এসে অনেক সাহস দিয়ে এসেছিলো। আমিও ওকে সাহস দিচ্ছি। দিন দুয়েকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। আমরা সবাই উদ্বিগ্ন। এখন একটাই কামনা, ওর দ্রুত সুস্থতা। তিনি একই সঙ্গে জানান আগামীকাল কলকাতা যাচ্ছি। একবার হাসপাতালে যাবো ওর খোঁজ নিতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.